RP Grand Open world Exchange

By জুন 17, 2026 16 Views (Ctrl+R Read)

RP Grand Open World Game এ সবচেয়ে বেশি নতুন প্লিয়াররা প্রতারিত হয় Exchange করতে গিয়ে। অথবা না বুঝে Sell / Buy এর সময় item + Money দিয়ে দেন এতে নিজে লস এ পরেন।

RP Grand Open world Exchange :

Exchange হলো এক প্লিয়ার থেকে অন্য প্লিয়ার কোনো item বা Money নেয়া। মনে করেন আপনার কাছে একটি Stone আছে এটি অন্য জনকে দিতে চাচ্ছেন তখন Exchange এ ওই stone সিলেট করে Confirm এ ক্লিক করলে চলে যাবে।

কিভাবে Exchange করবেন?

প্রথমে যে প্লিয়ার এর সাথে Exchange করবেন তার সামনে দাঁড়ান। প্লিয়ার এর সামনে চাপ দিয়ে ধরে রাখুন অথবা আপনার ডান দিকে উপরে গোল আইকনে ক্লিক করুন এবং দেখুন ক্যারেক্টার ইনটারেক্ট আছে তাতে ক্লিক করুন । এর পর Basic সিলেক্ট করুন। Exchange খুঁজে ক্লিক করুন। আপনার সামনে আপনার ইনভেন্টরির সকল আইটেম Show হবে। এর পর

যদি Sell করতে চান:

প্রথমে আপনার আইটেম সিলেক্ট করুন। আইটেম সিলেক্ট করার পর input money তে কোনো Amount বসাবেন না কারণ এতে আপনার সিলেক্ট করা আইটেম এর সাথে input করা Money ওই প্লিয়ার এর কাছে চলে যাবে। এই ভুল করবেন না এবং আপনার দেওয়া আইটেম ভালো ভাবে চেক করে Exchange বাটনে ক্লিক করুন।
এখন আপনার সামনে left এ যে items এবং উপরে যে Money আছে তা ওই প্লিয়ার এর কাছে যাবে তা ভালো ভাবে চেক করুন। এখন right side এ থাকা সেকশন এ কি পরিমাণ Money দেখা যাচ্ছে তা আপনার মূল্যের সাথে চেক করুন যদি কম দেয় তাহলে Exchange বাতিল করুন। আর যদি আপনার মূল্যের সাথে মিলে তবে মাঝখানে Confirm এ ক্লিক করুন। আপনার Exchange Complete.

যদি Buy করেন :

প্রথমে হিসাব করেন কত Money এর item নিবেন। input Amount এ তত Money লিখুন। Buy এর সময় কখনো আইটেম সিলেক্ট করবেন না এই ভুল করবেন না এবং আপনার দেওয়া আইটেম ভালো ভাবে চেক করে Exchange বাটনে ক্লিক করুন।
এখন আপনার সামনে left এ যে items এবং এখন right side এ থাকা সেকশন থাকা items দেখা যাচ্ছে তা আপনার মূল্যের সাথে চেক করুন যদি কম দেয় তাহলে Exchange বাতিল করুন। আর যদি আপনার মূল্যের সাথে মিলে তবে মাঝখানে Confirm এ ক্লিক করুন। আপনার Exchange Complete.

Exchange Tax Fee : প্রতি Exchange এর টুটাল money থেকে ৫% কেটে নিবে। আপনি যদি কিছু কিনেন তবে যার কাছে সেল দিবেন তার থেকে Tax কেটে নিবে আপনাকে কোনো Extra Tax দিতে হবে না। তবে আপনি যদি বিক্রি করেন তবে এই 5% আপনার থেকে কেটে যাবে।

কিছু টিপস :

  1. *নতুন অবস্থায় প্রথমে প্রত্যেকটি Exchange এ Screen Record করে রাখুন৷ যদি প্রতারিত হন তবে তা দিয়ে তাকে ব্যান/শাস্তি দিতে পারবেন। *
  2. buy/sell করার সময় আপনার প্রাপ্য item/Money সব সময় দেখে নিবেন।
  3. buy করার সময় আইটেম সিলেক্ট করবেন না। sell এর সময় input amount এ Money লিখবেন না।
  4. আপনার Exchange এ যাদি কিছু কম/অপ্রয়োজনীয় মনে হয় সাথে সাথে exchange canal করে দিন।
  5. Exchange এর আগে কি কিনবেন/বিক্রি করবেন তার সকল হিসাব করে নিবেন।
  6. কাউকে বিশ্বাস করবেন না Money নিয়ে কারণ আপনার টাকা আর ফিরিয়ে নাও দিতে পারে।

Enjoyed reading this post?

Support our independent network by buying us a coffee. Your small gesture motivates us heavily!

Support Us

About The Author: mhs

💬 Leave a Discussion Reply

🔒 Links, URLs and inappropriate words are heavily monitored and auto-blocked!

Scroll to Top