Terms of Service

v2.1 Update

ব্যবহারকারীর নীতিমালা

BD GOAL প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এই নীতিমালাগুলো আমাদের এবং আপনার মধ্যে একটি আইনি চুক্তি হিসেবে কাজ করবে।

শরীয়াহ ও নৈতিক গেমিং

আমরা একটি স্বচ্ছ ই-স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এন্ট্রি ফি-র ব্যবহার: প্লেয়ারদের থেকে সংগৃহীত ফি টুর্নামেন্ট পরিচালনার খরচ (মডারেটর, লাইভ স্ট্রিম, ওয়েব হোস্টিং) হিসেবে ব্যবহৃত হয়। এটি কোনোভাবেই বাজি বা জুয়ার অংশ নয়।

পুরস্কারের অর্থ: টুর্নামেন্টের সকল পুরস্কার আমাদের কোম্পানির নিজস্ব লাভ এবং স্পন্সরশিপ ফান্ড থেকে প্রদান করা হয়।

অ্যাকাউন্ট ও নিরাপত্তা

  • UID যাচাইকরণ: গেমে আপনার সঠিক নাম এবং UID ব্যবহার করতে হবে। ভুল তথ্য দিলে পেমেন্ট হোল্ড করা হতে পারে।
  • ডিভাইস লিমিট: একটি অ্যাকাউন্টে একের অধিক ডিভাইস থেকে লগইন করা বা পাসওয়ার্ড শেয়ার করা নিরাপত্তার কারণে নিষিদ্ধ।
  • ভুল ট্রানজেকশন: ওয়ালেটে টাকা যোগ করার সময় ভুল নম্বর বা ট্রানজেকশন আইডি দিলে তা উদ্ধারের দায়িত্ব আমাদের নয়।

অ্যান্টি-চিট ও কঠোর ব্যান

আমরা "Zero Tolerance" পলিসি অনুসরণ করি। নিচের যেকোনো একটির প্রমাণ পাওয়া গেলে অ্যাকাউন্ট চিরতরে ব্যান হবে:

যেকোনো অটো-এইম, ফ্লাই হ্যাক, হাই জাম্প, বা কনফিগ জিপ ফাইল ব্যবহার করা।
ইচ্ছাকৃতভাবে শত্রুর সাথে টিমিং করে সাধারণ প্লেয়ারদের গেমিং অভিজ্ঞতা নষ্ট করা।
গেমের কোনো টেকনিক্যাল গ্লিচ (Glich) বা বাঘ (Bug) এর অনৈতিক সুবিধা নেওয়া।

টুর্নামেন্ট পরিচালনা ও বাতিল

টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় সচেতন হতে হবে।

  • রুম আইডি ও পাসওয়ার্ড ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে অ্যাপের নোটিফিকেশনে দেওয়া হবে।
  • অন্তত ৫০% স্লট বুক না হলে টুর্নামেন্টের সময় পরিবর্তন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ রাখে।
  • যদি কোনো ম্যাচ বাতিল হয়, তবে আপনার এন্ট্রি ফি ১০-১৫ মিনিটের মধ্যে ওয়ালেটে রিফান্ড করা হবে।

মেধা স্বত্ব ও কপিরাইট

BD GOAL অ্যাপের সকল লোগো, ডিজাইন, গ্রাফিক্স এবং কন্টেন্ট আমাদের নিজস্ব মেধা স্বত্ব। অনুমতি ছাড়া আমাদের কন্টেন্ট অন্য কোথাও ব্যবহার বা প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

দায়মুক্তি ও স্বাস্থ্যঝুঁকি

অতিরিক্ত গেমিং আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আমরা ব্যবহারকারীদের বিরতি নিয়ে খেলার পরামর্শ দেই। গেমিং এর ফলে কোনো ব্যক্তিগত ক্ষতি বা আসক্তির জন্য BD GOAL দায়বদ্ধ থাকবে না।

"নামাজ পড়তে ভুলবেন না"

গেমের চেয়েও জীবন অনেক বড়। আমরা শুধু আপনাকে একটি সুস্থ গেমিং পরিবেশ দিতে চাই। সুস্থ থাকুন, ভালো খেলুন।

ধন্যবাদান্তে,

FF | BD GOAL TEAM

Help & Support